রিজার্ভ থেকে ইতিহাসের সর্বোচ্চ ডলার বিক্রি

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১১:০৩ পিএম

ডলার সংকট কমাতে বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ থেকে গত ২০২২-২৩ অর্থবছরে ১ হাজার ৩৫৮ (১৩ দশমিক ৫৮ বিলিয়ন) ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনই রিজার্ভ থেকে এত ডলার বাজারে ছাড়া হয়নি। এর পরও বাজারের অস্থিরতা কাটছে না। বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রের মুদ্রাটির দর। দুর্বল হচ্ছে টাকা।

২০২১-২২ অর্থবছরে রিজার্ভ থেকে ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার বিক্রি করা হয়েছিল। তার আগে ২০২০-২১ অর্থবছরে আমদানি হ্রাস এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় ডলারের দর ধরে রাখতে উল্টো ৭ দশমিক ৯৩ বিলিয়ন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। বিদায়ী অর্থবছরে রিজার্ভ থেকে যে ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে, তা বাজারের থেকে কম দামে বিক্রি করা হয়েছে। কয়েক দফা বাড়ানোর পর গত অর্থবছরের শেষ দিন পর্যন্ত ১০৬ টাকা দরে ডলার বিক্রি করা হয়েছে। তবে আর কম দামে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে না বাংলাদেশ ব্যাংক। ২ জুলাই থেকে আন্তঃব্যাংক মুদ্রাবাজারের দরে ডলার বিক্রি করা হয়েছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দর ছিল ১০৯ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত