গাজীপুরের শ্রীপুরে র্যাব অভিযান চালিয়ে পাইপগানসহ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার জহিরুল ইসলাম লিটন উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়ার রফিকুল ইসলামের ছেলে এবং গাজীপুর স্বেচ্ছাসেবক লীগের সদস্য। গতকাল রবিবার দুপুরে পাইপগানসহ লিটনকে শ্রীপুর থানা পুলিশের কাছে তুলে দেয় র্যাব। এর আগে গত শনিবার তার কায়েতপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়িতে পাওয়া যায় পাইপগান।
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া গ্রেপ্তার জহিরুল ইসলাম লিটনকে জেলা স্বেচ্ছাসেবক লীগের চলতি কমিটির সদস্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুর থানা পুলিশ জানায়, র্যাব-১ উত্তরার একটি দল বরমীর কায়েতপাড়ায় জহিরুল ইসলাম লিটনের বাড়িতে অভিযান চালায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির একটি ঘর থেকে পাইপগান উদ্ধার করে।
