১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সারা দেশে নিñিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে যাতে অপপ্রচার চালাতে না পারে, সেদিকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি থাকবে। গতকাল রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নিরাপত্তা বিষয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ দিনটি পালনে কোনো নিরাপত্তা চ্যালেঞ্জ এলে কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে আমরা আলোচনা করেছি। আলাপ শেষে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি। শোক দিবসে সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার দেওয়া হবে। এসব এলাকায় নিñিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ধানম-িতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণসহ ট্রাফিক নিয়ন্ত্রণ ও গাড়ি পার্কিংয়ে যা যা প্রয়োজন, সেই ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বনানীতে বঙ্গবন্ধুর পরিবারের অন্য সদস্যদের কবরে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হবে।’
