ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভা ২৬ জুন ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম। সভায় ভাইস চেয়ারম্যান তাসমিয়া আম্বারীন, পরিচালক মতিউর রহমান, কাজী মাহমুদা জামান, বিলকিস নাহার, মো. শহীদুল ইসলাম চৌধুরী, লতিফা রানা, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৩৮% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি
×
