ট্রেনের ধাক্কায় পুলিশের সাবেক সদস্য নিহত

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০২:৪০ এএম

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় পুলিশের সাবেক এক সদস্য নিহত হয়েছেন। তার নাম ইউসুফ আলী খান (৫৯)।

গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। বর্তমানে পরিবার নিয়ে মুগদা এলাকায় থাকতেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন জানান, মগবাজার দিলু রোডের শেষ মাথায় পানির পাম্পসংলগ্ন রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

তিনি আরও জানান, ইউসুফ আলী বর্তমানে এলপিআরে ছিলেন। কানে একটু কম শুনতেন। তার পরিবারের মাধ্যমে জানা গেছে, মুগদা থেকে সন্ধ্যায় তিনি উত্তরায় ভাইয়ের বাসায় যাচ্ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত