সবচেয়ে ছোট দেশ

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১১:০৪ পিএম

 বিশ্বের সবচেয়ে ছোট দেশটির নাম ভ্যাটিকান সিটি।

 এর আয়তন মাত্র ০.৪৪ বর্গকিলোমিটার।

 দেশটির দৈঘ্য ১.০৫ কিলোমিটার ও প্রস্থ ০.৮৫ কিলোমিটার।

 ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী এ দেশের জনসংখ্যা মাত্র ৮২৩।

 ভ্যাটিকান সিটির জন্ম হয়েছিল ১৯২৯ সালে।

 দেশটি পরিচালনা করেন একজন পোপ।

 ভ্যাটিকান সিটির ভাষা মূলত ইতালিয়ান ও লাতিন।

 ভ্যাটিকান সিটির মূল আয় আসে ডাকটিকিট, কয়েন, পদক এবং দর্শনার্থীদের কাছে বিক্রি করা স্মারকচিহ্ন এবং প্রকাশনাস্বত্ব বিক্রি থেকে।

 ভ্যাটিকান সিটিতে কোনো কিছুর ট্যাক্স দিতে হয় না!

 এ দেশে নেই কোনো কারাগার। সর্বোচ্চ অপরাধ হলো কারও ব্যাগ ছিনতাই বা পকেটমারি। অপরাধীদের সংশোধনের জন্য ইতালির কারাগারে প্রেরণ করা হয়।

 ভ্যাটিকানের নাগরিকত্ব পান শুধু এখানে নিয়োগ পাওয়া কর্মকর্তা ও তার স্ত্রী-সন্তানরা। তবে শর্ত হল তাদেরও একসঙ্গে এই শহরেই বসবাস করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত