দুর্যোগকালে আশ্রয়ের জন্য বিকল্প প্রস্তাব

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০১:৩৬ এএম

উপকূলবর্তী এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় আশ্রয়ের জন্য সাইক্লোন শেল্টার নির্মাণের বিকল্প প্রস্তাব করেছে সংসদীয় কমিটি। কমিটির প্রস্তাবনা অনুযায়ী, সাইক্লোন সেন্টার নির্মাণ ব্যয়বহুল হওয়ায় সাধারণ মানুষের ঘরবাড়ি মজবুত করা যেতে পারে। সেই বাড়িগুলো দুর্যোগকালীন আশ্রয়কাজে ব্যবহার করা যেতে পারে। প্রস্তাবটি গবেষণার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মো. আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি ও মাসুদ উদ্দিন চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সদস্য মীর মোস্তাক আহমেদ রবি সাংবাদিকদের বলেন,  সাইক্লোন শেল্টার বিষয়ে একটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত