বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তর-পশ্চিম ভারত মৃত্যু বেড়ে ১৪৮

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১০:৪৩ পিএম

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে টানা ছয় দিনের ভারী বৃষ্টির তীব্রতা কমলেও কমেনি বন্যা-ভূমিধসের মতো বিপর্যয়। ব্যাপক বৃষ্টিতে হড়কা বান, বন্যা, ভূমিধস ও দুর্ঘটনায় এখানে মৃতের সংখ্যা ১৪৮ জনে দাঁড়িয়েছে। প্রাকৃতিক এ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্য। হিমাচলে এ পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে এবং ক্ষয়ক্ষতি কয়েক হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। উত্তরাখণ্ডে ১৬ জন, হরিয়ানায় ১৬ জন, উত্তর প্রদেশে ১৪ জন এবং পাঞ্জাবে ১১ জনের মৃত্যু হয়েছে বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে। এসব রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। উত্তরাখণ্ডে ১৭ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে তারা। ১৬ জুলাই বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে জানিয়ে রাজ্যটির বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত