গফরগাঁওয়ে শতবর্ষী ইমামকে সংবর্ধনা

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৪:৫৪ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে একই মাঠে ৮১ বছর ইমামতি করায় এলাকাবাসীর সম্মানে ভূষিত হলেন ১০১ বছর বয়সী ইমাম মাওলানা নূরুল ইসলাম। সম্মান পেয়ে আবেগে আপ্লুত বয়োজ্যেষ্ঠ ইমাম।

১৪ জুলাই শুক্রবার বিকেলে স্থানীয় দিশারি নামের সামাজিক সংগঠনের আয়োজনে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রিয় ইমামকে সম্মান জানাতে পেরে খুশি এলাকাবাসী।

জানা যায়, ৮১ বছর ধরে গফরগাঁও উপজেলার নিগুয়ারী মধ্যপাড়া গ্রামের ঈদগা মাঠে ইমামতি করেন মাওলানা নূরুল ইসলাম। ইমামকে সংবর্ধনা দিতে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় শতবর্ষী ঈমামকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও নগদ ৬ লাখ টাকা উপহার দেয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা বলেন, গুণী ব্যক্তিদের প্রতি এই সম্মাননা আগামী প্রজন্মকে আরও উৎসাহিত করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত