মেধার বিকাশে চপস্টিক সব সময় শিশুদের পাশে

আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১২:১৯ এএম

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ইনস্ট্যান্ট নুডলস ব্র্যান্ড ‘চপস্টিক’ সব সময় শিশুদের সুন্দর শারীরিক ও মানসিক বিকাশের বিষয়ে সব সময়ই সচেতন। এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে চপস্টিক বিভিন্ন সময়ে নিয়েছে নানা উদ্যোগ, যার ধারাবাহিকতায় এবার ‘চপস্টিক’ আয়োজন করেছিল মা দিবস উপলক্ষে ‘মা মানেই সব ভালো’ শিরোনামে একটি ক্যাম্পেইন।

মা দিবসে চপস্টিকের ফেসবুক পেজে একটি অ্যানিমেটেড মিউজিক ভিডিও প্রকাশ করা হয়, যেখানে গানে গানে মায়ের প্রতি ভালোবাসা জানাতে মায়ের জন্য গান গেয়ে, ছবি এঁকে, কবিতা লিখতে বলা হয় সবাইকে।

ক্যাম্পেইনটিতে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে অভাবনীয় সাড়া মেলে। ছবি আঁকা, গান, কবিতা সব মিলিয়ে মোট ২৩০০ জন মায়ের প্রতি তাদের ভালোবাসা জানায়, যার মধ্য থেকে বাছাই করে ৩০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠান ঢাকার স্থানীয় একটি খেলাঘরে আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত