ধনঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরি সত্ত্বেও শ্রীলঙ্কার প্রথম ইনিংস ৩১২ রানে আটকে দিয়েছি পাকিস্তান গল টেস্টের প্রথম ইনিংস। কিন্তু জবাব দিতে নেমে খুব বেশি ভালো অবস্থানে নেই তারা। ৫ উইকেটে ২২১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে। পরিস্থিতিটা আরো খারাপ ছিল। ১০১ রানে ৫ ইউকেট হারানোর পর সৌদ শাকিল ও আগা সালমান অবিচ্চিন্ন ১২০ রানের জুটিতে দলকে ভালোর দিকে নিয়ে গেছে। তবে এখনে ৯১ রানে পিছিয়ে আছে তারা।
দলীয় ৪৭ রানের মধ্যে পাকিস্তানের দুই ওপেনারকে ফেরায় লঙ্কানরা। এরপর শান মাসুদ করেন ৩৯ রান। অধিনায়ক বাবর আজমও ১৩ রানে ফেরেন। শেষ চার ইনিংসে ফিফটি নেই বাবরের। তার আগে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ১৬১ রানের ইনিংস। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদও (১৭) বেশি এগোতে পারেননি। ১০১ রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকে পাকিস্তান। সেখান থেকে শাকিল আর সালমান টেনে তোলার চেষ্টা করছেন।
ধনঞ্জয়ার দুর্দান্ত ক্যাচে আউট হন ১৯ রান করা আব্দুল্লাহ শফিক
বৃষ্টিতে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই দিনের খেলা শেষ হওয়ার সময় শাকিল ৬ চারে ৮৮ বলে ৬৯ রান করেছিলেন। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে এটি শাকিলের ষষ্ঠ ফিফটি। সপ্তম টেস্টে চতুর্থ ফিফটি পাওয়া সালমান অপরাজিত ৬১ রানে। তার ইনিংসে চার ৬টি, ছক্কা একটি। দিনের শেষ ১১ ওভারে পাকিস্তানের দুই ব্যাটসম্যান তোলেন ৫৯ রান।
আগের দিনের ৬ উইকেটে ২৪২ রানে দিন শুরু করেছিল স্বাগতিকরা। রমেশ মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া দ্রুত ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন ৯৪ রান নিয়ে দিন শুরু করা ধনঞ্জয়া ডি সিলভা। ৫০ টেস্টে দশম সেঞ্চুরি তুলে ২১৪ বলে ১২২ রান করে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল ১২ চার ও ৩ ছক্কা।
৫০তম টেস্টে দশম সেঞ্চুরি করেন ধনঞ্জয়া ডি সিলভা
নবম উইকেটে ধনঞ্জয়া ফেরার পর বিশ্ব ফার্নান্দোর অপরাজিত ২১ রানে তিনশো পেরোয় লঙ্কানরা। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও লেগ স্পিনার আবরার আহমেদ।
