অর্থমন্ত্রীর আশাবাদ

অচিরেই বাংলাদেশ অন্তর্ভুক্ত হবে জি-২০ জোটে

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৬:৫৯ এএম

বৈশ্বিক সংকট কাটাতে জি-২০ জোট বড় ভূমিকা রাখতে পারে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, বাংলাদেশ অচিরেই জোটটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবে।

ভারতের গুজরাটে শুরু হওয়া জোটটির সম্মেলনে যোগ দিয়ে অর্থমন্ত্রী এমন আশাবাদ ব্যক্ত করেন। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গুজরাটের গান্ধীনগরে শুরু হওয়া এ সম্মেলনে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারসহ বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ নিয়েছে।

জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, বিশ্বের শিল্পোন্নত ২০টি দেশের সমন্বয়ে গঠিত জি-২০ হচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক জোট। আয়োজক দেশ ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশকেই ‘গেস্ট কান্ট্রি’ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। প্রতিবেশী বন্ধুদেশের কাছ থেকে পাওয়া এ আমন্ত্রণ অবশ্যই আমাদের জন্য অনেক সম্মানের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত