ইলেকট্রনিক মিডিয়ার দুজন জনপ্রিয় সংবাদ ব্যক্তিত্ব জ. ই. মামুন এবং শামসুদ্দিন হায়দার ডালিম। একই অঙ্গনে কাজ করলেও দীর্ঘদিন তাদের একমঞ্চে দেখা যায়নি। এবার এটিএন বাংলায় এই দুই সংবাদ ব্যক্তিত্ব একসঙ্গে বসেছেন একটি অনুষ্ঠানে। সেলিব্রেটি শো ‘আমি কথা বলতে চাই’-এর ৬ষ্ঠ পর্বে অংশ নিয়েছেন তারা দুজন। অতিথিদ্বয় সংবাদ ব্যক্তিত্ব বিধায় অনুষ্ঠানটিকেও সাজানো হয়েছে সংবাদ, সংবাদমাধ্যম ও সাংবাদিকতাকে মূল উপজীব্য করে। অতিথিরা তাদের অনেক অজানা কথাার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক, তথ্যভিত্তিক ও প্রাসঙ্গিক বিষয়ের ওপর রচিত নাট্যাংশে উঠে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এটিএন বাংলায় আজ রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে ভিন্নধর্মী প্রতিযোগিতামূলক এ অনুষ্ঠানটি। উপস্থাপক, নির্দেশক আনজাম মাসুদের পরিকল্পনা, উপস্থাপনা ও নির্দেশনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহেদ দৌলা খাঁন তুহিন।
×
