নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন ৩৫ শ্রমিক আহত

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১০:৪৮ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্প নগরীর ফকির অ্যাপারেলস নামে পোশাক কারখানায় অগ্নিকা-ে ৩৫ শ্রমিক আহত হয়েছেন। তাদের শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ছয়টি ‍ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ধোঁয়া এবং কাচের টুকরোসহ বিভিন্ন কিছুর আঘাতে শ্রমিকরা আহত হয়েছেন। আগুনে কারখানাটির যন্ত্রপাতি ও কাপড় পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এস কে ফরহাদ বলেন, ওই কারখানায় অগ্নিকা-ের ঘটনায় ৩৫ শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে দগ্ধ শ্রমিকও রয়েছেন। ধোঁয়ায় আহত হয়েছেন অনেকে। প্রাথমিক চিকিৎসা দিয়ে অধিকাংশ শ্রমিককে ছেড়ে দেওয়া হয়েছে। সাতজন শ্রমিককে এখন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত