চাকরির প্রতিশ্রুতিতে সৌদি নিয়ে নারীকে নির্যাতন

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০১:৫৯ এএম

সরকারি অফিসে মাসে ৫০ হাজার টাকা বেতনের চাকরির কথা বলে মানব পাচারকারী চক্র সৌদি আরবে নিয়ে যায় গৃহবধূ রহিমা আক্তারকে। কিন্তু সেখানে নিয়ে চাকরি না দিয়ে শুরু করে নির্যাতন। এ ঘটনায় মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তার নাম মো. মোবারক (৫৫)।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে ১১ এপিবিএনের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

এপিবিএন সূত্রে জানা গেছে, রহিমা আক্তারের ছেলে রুবেল প্রামাণিক ১১ এবিপিএনের কাছে অভিযোগ করেন মো. মোবারক ও হাজি মফিজ উদ্দিন সরকারি অফিসে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সৌদি আরব পাঠায়। সেখানে পৌঁছানোর পর কথা অনুযায়ী কাজ না দিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরে রুবেল ১১ এপিবিএনের সহায়তায় ডিএমপির তেজগাঁও থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। ওই মামলায় মোবারককে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত