সাগরে নেমে নিখোঁজ ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১২:৩৮ এএম

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে শিক্ষার্থীদের লাশ দুটি উদ্ধার করে কুমিরা নৌপুলিশ। নিহত দুই শিক্ষার্থী হলেন কুমিল্লার আলী হাসান মারুফ (২৩) ও ভৈরব উপজেলার এনায়েত চৌধুরী (২২)।

কুমিরা নৌপুলিশের পরিদর্শক নাসির উদ্দিন বলেন, স্থানীয়রা নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌপুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় লাশ দুটি উদ্ধার করে।

এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাঁশবাড়িয়া সাগরে গোসল করতে নেমে স্রোতের টানে এই দুই শিক্ষার্থী ভেসে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত