নারায়ণগঞ্জে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১২:৪০ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চাঁদমারী এলাকায় মানিক ওরফে কালা মানিক ওরফে পিচ্চি মানিক (৩০) নামে এক যুবককে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে। গত সোমবার রাত ১০টার দিকে চাঁদমারী মাউরাপট্টি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মানিক ২০১৮ সালের জুন মাসে ফতুল্লার ইসদাইর এলাকায় সংঘটিত রুবেল হত্যা মামলার আসামি। সে ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকার আবদুস সামাদের ছেলে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম মিয়া বলেন, বিচারের কথা বলে ডেকে এনে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মানিককে কুপিয়ে হত্যা করেছে বলে তার স্বজনরা দাবি করেছেন।

ইতিমধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। আমরা এ নিয়ে কাজ করছি। জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত