ফরিদপুরে জাকের পার্টির সভাপতিকে কুপিয়ে জখম

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১২:৪০ এএম

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়াকে (৪২) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার ভোরে শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মশিউর রহমান শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করেন। জাকের পার্টির রাজনীতির পাশাপাশি তিনি ঠিকাদারি ব্যবসা করেন। কী কারণে তার ওপর হামলা হয়েছে তা জানাতে পারেননি পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল ফজরের নামাজ শেষে বাসা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে রওনা হন মশিউর রহমান। বাসা থেকে বের হতেই মোটরসাইকেলে করে অজ্ঞাতপরিচয় তিন দুর্বৃত্ত তাকে চাপাতি দিয়ে কুপিয়ে দুই হাতের কবজিতে জখম করে পালিয়ে যায় তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত