ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মশা নিধন অভিযান

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০১:১২ এএম

ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণ এবং মশার বংশ বৃদ্ধি রোধে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় রাজধানীর আফতাবনগরে এক মশক নিধন অভিযান পরিচালনা করে। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন কমিউনিটিকে সম্পৃক্ত করে এডিস মশা নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণ করেন। গতকাল বুধবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও এর আশপাশের মানুষকে সচেতন করতে র‍্যালি এবং মশার উৎপত্তিস্থল ধ্বংসে একটি মশক নিধন অভিযান পরিচালনা করেন।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এনামুল হক এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এম রুহুল আমিনের নেতৃত্বে এই মশক নিধন অভিযান এবং সচেতনতা কর্মসূচিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলমও যোগদান। ওয়ার্ড কাউন্সিলর বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান যদি নিজেদের শিক্ষার্থীদের সচেতনতার পাশাপাশি তাদের আশপাশে পরিচ্ছন্নতার জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করে তাহলে খুব দ্রুতই আমরা ডেঙ্গুকে মোকাবিলা করতে সক্ষম হব। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত