সমাবেশ: যা বললেন ডিএমপি কমিশনার

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০২:২৭ পিএম

আগামীকাল শুক্রবার (২৮ জুলাই) রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন– ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। তবে গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করে সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে ডিএমপি কমিশনার বলেন, শুক্রবার (২৮ জুলাই) ৭ থেকে ৮টি তাজিয়া মিছিল আছে। নিরাপত্তার হুমকি থাকতে পারে। সেটিও গুরুত্বপূর্ণ। এ ছাড়া শুক্রবার দুটি ভিভিআইপি মুভমেন্ট আছে।

তিনি আরও বলেন, আমরা গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে, ডিএমপির যদি পর্যাপ্ত ফোর্স থাকে নিরাপত্তা দেওয়ার জন্য, তাহলে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের অনুমতি দেওয়া হবে, অন্যথায় নয়।

বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, কোনো গণগ্রেপ্তার করা হচ্ছে না। যাদের বিরুদ্ধে পরোয়ানা আছে, মামলা আছে; তাদের গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত