ইসলামী ব্যাংক সিকিউরিটিজের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার লাভ

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১০:১৮ পিএম

বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার ২০২২ লাভ করেছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (আইবিএসএল)। গত ২৫ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে আইবিএসএলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. জাহিদুল ইসলাম এফসিএমএর কাছে এ পুরস্কার হস্তান্তর করেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত