দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের নিয়ামতপুরের দুর্গামন্দির পরিদর্শন করে আর্থিক সহায়তা দিয়েছেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির সদস্য, রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকার সরাইল সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক-১ ডা. আশীষ কুমার চক্রবর্তী।
সম্প্রতি পরিদর্শনে গিয়ে তিনি ঘটনাটির জন্য দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে তিনি মন্দিরটি সংস্কারের জন্য ২৫ হাজার টাকা দেন।
এ সময় উপস্থিত ছিলেন সঞ্জীব ভট্টাচার্য, মিনহাজ নবী খান পলাশ, নারায়ণ চক্রবর্তী, তন্ময় চক্রবর্ত্তী তনু, সরাইলের হিন্দু কল্যাণ পরিষদের সভাপতি দিলীপ বণিক, সরাইল উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দেবদাস সিংহ রায় প্রমুখ। বিজ্ঞপ্তি
