এসএসসির ফলে উচ্ছ্বাস

রাজশাহী বোর্ডে জিপিএ ৫ প্রাপ্তিতে শীর্ষে বগুড়া

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৭:২৭ এএম

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্তিতে বগুড়া প্রথম স্থান দখল করেছে। এবার জেলায় মোট ৩৫ হাজার ৬৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। কৃতকার্য হয়েছেন ৩১ হাজার ৮০৫ জন, পাসের হার শতকরা ৮৯ দশমিক ১০ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম।

এদিকে, বগুড়ায় পরীক্ষার্থীর সংখ্যায় ছেলেদের চেয়ে মেয়েরা পিছিয়ে থাকলেও পাসের হারে তারাই এগিয়ে রয়েছে। ১৮ হাজার ৫৪৮ ছেলের মধ্যে পাস করেছে ৮৬ দশমিক ৮০ শতাংশ আর ১৭ হাজার ১৪৯ জন মেয়ের মধ্যে পাস করেছে ৯১ দশমিক ৫৯ শতাংশ। গতবারের মতো এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও বগুড়ায় শীর্ষস্থান ধরে রেখেছে জিলা স্কুল। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৯ জন জিপিএ ৫ পেয়েছেন। শতভাগ পাসসহ পরীক্ষার্থী অনুপাতে জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রে ২য় স্থানে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবার এই প্রতিষ্ঠানে ২৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৩ দশমিক ৩০ শতাংশ অর্থাৎ ২২৩ জন জিপিএ ৫ পেয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত