শোকাবহ আগস্ট মাস উপলক্ষে বুধবার সকালে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কমিটির কার্যকরী সদস্যবৃন্দ শোক দিবসে উপলক্ষে ঢাকা জেলার আওতাধীন উপজেলায় গণভোজের পাশাপাশি আলোচনা সভার পরামর্শ দেন।
ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ বলেন, শোক দিবসেও আমাদের সতর্ক থাকতে হবে, কোন ভাবেই যাতে স্বাধীনতা বিরোধীরা কোন ষড়যন্ত্র করতে না পারে।
সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন বলেন, শোক দিবসকে সামলে রেখে আমাদের মনে রাখতে হবে নির্বাচনের কথা। বিএনপি জামাতকে কোন ভাবেই অরাজকতা করতে দেওয়া হবে না।
সভায় সিদ্ধান্ত হয়,বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মসূচিতে অংশ নিবে ঢাকা জেলা আওয়ামী লীগ। এ ছাড়া যথাযোগ্য মর্যাদায় ১০ আগস্ট গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবে জেলা আওয়ামী লীগ। ৮ আগস্ট বঙ্গমাতা ও ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জানানো ছাড়াও আগস্ট মাসের শেষে আলোচনা সভা করবে ঢাকা জেলা আওয়ামী লীগ।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি, পরিচালনা করেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, সহসভাপতি ড. এনামুর রহমান, মাহবুবুর রহমান, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সহসভাপতি আহসানুল হক খোকন শিকদার, মাসুদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, সাকুর হোসেন সাকু, হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক সুরুজ আলমসহ জেলার নেতৃবৃন্দ।
