মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফিরোজ আলম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০১:৩৭ এএম

সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪২৬তম সভায় এ এস এম ফিরোজ আলম আবার ভাইস চেয়ারম্যান এবং আকরাম হোসেন (হুমায়ুন) নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা সবাই দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ব্যাংকের উদ্যোক্তা পরিচালক।

ফিরোজ আলম ১৯৬০ সালে পটুয়াখালীর একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ব্যাংকিং এবং লিজিং ব্যবসায় জড়িত। ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের পরিচালক। তিনি টয়ো সিস্টেম বিডির ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কাজ করছেন। ব্যবসার পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে তিনি পটুয়াখালীর কালাইয়াতে ‘শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল’ প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আকরাম হোসেন (হুমায়ুন) এর আগে ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন কমিটির দায়িত্ব পালন করেছেন। তিনি ফারস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আকরাম হোসেন আবাসন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তিনি শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবায় একজন নিবেদিত সমাজকর্মী। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত