নাশকতার পরিকল্পনার অভিযোগে চারজন গ্রেপ্তার

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০২:০২ এএম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও এবং নাশকতার পরিকল্পনার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের আর জে পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে তাদের আটক করা হয়। তারা হলেন নিলাখিয়া পশ্চিমপাড়া এলাকার মইজদ্দিন (৬০), আসলাম মিয়া (৫৫), উকিল মিয়া (৪০) ও মাহবুব মিয়া (৩৫)। জানা গেছে, এক মাস ধরে উপজেলার তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। কিন্তু নিলাখিয়া ইউনিয়নের কিছু ব্যক্তি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয় ঘেরাও করার পরিকল্পনা করেন। পরিকল্পনার খবর পেয়ে রাতেই বকশীগঞ্জ থানার পুলিশ নিলাখিয়া ইউনিয়নের আর. জে পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে তাদের আটক করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত