বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেপ্তার: ডিবি প্রধান

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৬:৫০ পিএম

বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

এর আগে বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সালাউদ্দিনকে তুলে নেওয়ার অভিযোগ করা হয়।

ডিবি প্রধান বলেন, বিএনপির ডাকা অবস্থান কর্মসূচির কোনো অনুমতি ছিল না। ওইদিন বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। দুটি মামলায় এমপি সালাউদ্দিন আহমেদ প্রধান আসামি। সেই দুই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, কয়েকদিন আগে যাত্রাবাড়ী এলাকার রাস্তা বন্ধ করে তারা অবৈধ সমাবেশ করেছিলেন। সেখানে পুলিশ বাধা দিলে হামলা করেন বিএনপি নেতারা। এছাড়া কয়েকটি বাসেও আগুন দেন তারা।

তিনি বলেন, এসব ঘটনায় যাত্রাবাড়ী থানায় চারটি মামলা হয়েছে। এর মধ্যে দুটি মামলার এক নম্বর আসামি সালাউদ্দিন। বাকি দুটি মামলায়ও তিনি এজাহারভুক্ত আসামি। সে কারণে ডিবি ওয়ারী বিভাগ তাকে গ্রেপ্তার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত