নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জামায়াত শীর্ষনেতৃবৃন্দের মুক্তি এবং আজ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি না দেওয়ার প্রতিবাদে মিরপুরে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াতে ইসলামী।
শুক্রবার (৪ আগস্ট) নামাজের পর বিক্ষোভ মিছিলটি মিরপুর ১ নম্বর থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টেকনিক্যালে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, মাওলানা মুহিব্বুল্লাহ, জামাল উদ্দীন, মু. আতাউর রহমান সরকার ও নাসির উদ্দীন প্রমূখ।
সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম অবিলম্বে নির্বাচনকালীন কেয়ারটেকার সরকারের গণদাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান।
তিনি বলেন, সরকারের নির্দেশে প্রশাসন আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়নি।
