ফলোআপ

সেই ইফা কর্মকর্তাকে বরুড়ায় বদলি

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৪:৩৮ পিএম

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ইসলামী ফাউন্ডেশনের (ইফ) কর্মকর্তা (ফিল্ড সুপারভাইজার) মনিরুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম-দুনীতির অভিযোগ উঠে।

এ বিষয়ে গত ৮ জুন দেশ রূপান্তর পত্রিকার ৯ নম্বর পৃষ্ঠায় 'অফিস ফেলে ইফা কর্মকর্তার ব্যস্ততা হোমিওপ্যাথি নিয়ে' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। তার আলোকে কুমিল্লা জেলা ইসলামী ফাউন্ডেশনের (ইফ) উপ পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত চিঠিতে ৮ আগস্ট জেলার বরুড়া উপজেলায় বদলি করা হয়।

পাশাপাশি তার অনিয়ম দুনীতি বিষয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছে ইফা অধিদপ্তর।

এ বিষয়ে কুমিল্লা জেলা ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দেশ রূপান্তরকে বলেন, অফিস নিয়মে নাঙ্গলকোট উপজেলা ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলামকে বদলি করা হয়েছে। এখন পর্যন্ত স্থানীয় কেউ মনিরুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেননি। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুউদ্দিন কালু তার নানা অনিয়ম দুনীতির বিষয়ে ফোন করেছেন। অফিসের নিয়ম অনুযায়ী তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে।

উল্লেখ- নাঙ্গলকোট উপজেলা ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তা (ফিল্ড সুপারভাইজার) মনিরুল ইসলাম অফিস না করে লাকসাম উপজেলার তার ব্যবসায়ী প্রতিষ্ঠান হোমিওপ্যাথি নিয়ে ব্যস্ত থাকেন। সপ্তাহে অফিস করেন এক দিন। আর বাকি দিনের স্বাক্ষর করেন ওই সপ্তাহের শেষ দিনে। সেই সঙ্গে উপজেলা মক্তব ভিক্তিক শিশু গণশিক্ষা কেন্দ্রে শিক্ষক নিয়োগে অনিয়ম দুনীতির অভিযোগ উঠেছে। নামে বেনামে বন্ধ কেন্দ্র শিক্ষকদের সম্মানী চালু রেখে সরকারি টাকা আত্মসাৎ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত