ট্রাম্পের অভিযোগ

নির্বাচন থেকে সরাতে বিচারের নামে বাইডেনের প্রহসন

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১১:৩৭ পিএম

নিজের বিরুদ্ধে একের পর এক অভিযোগের কঠোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের দাবি, শুধু নির্বাচন থেকে তাকে দূরে রাখতেই বিচারের নামে প্রহসন করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প বলেন, ‘আমার দুর্নীতিবাজ রাজনৈতিক প্রতিপক্ষ কুটিল জো বাইডেন নির্বাচনী প্রচারণার সময়ে কীভাবে আমাকে বিচারের মুখোমুখি করতে পারেন? আমাকে এই জালিয়াতির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রচারণা থেকে দূরে থাকতে হচ্ছে। সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তারা কেন এটি নির্বাচনের দুই-আড়াই বছর আগে করল না?’ নির্বাচনের আগমুহূর্ত পর্যন্ত কেন অপেক্ষা করল, প্রশ্ন রাখেন ট্রাম্প। এ সময় এসবের নেপথ্যে যারা কাজ করছেন, তাদের অসুস্থ বলেও অভিহিত করেন এই রিপাবলিকান নেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত