নাইজারে সামরিক হস্তক্ষেপে সম্মত ইকোওয়াস নেতারা

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৯:২৬ এএম

নাইজারে গণতন্ত্র ফেরাতে সশস্ত্র সামরিক হস্তক্ষেপের অনুমোদন দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস)। তবে নিত্যান্ত প্রয়োজন না হলে শক্তি প্রয়োগ করতে চান না তারা। দেশটট্মতারারিক অভ্যুত্থান নিয়ে এক বৈঠকের পর জোটের নেতারা এসব কথা জানান।

গত বৃহস্পতিবার নাইজেরিয়ার রাজধানী আবুজায় ইকোওয়াস নেতারা বৈঠকে বসেন। সেখানেই ‘স্ট্যান্ডবাই’ সামরিক বাহিনী মোতায়েনের বিষয়ে এ বৈঠকে একমত হন আঞ্চলিক এই জোটের নেতারা। অবশ্য এই বাহিনীর আকার নিয়ে বিস্তারিত কিছু জানাননি ইকোওয়াস নেতারা। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু বলেন, শক্তি প্রয়োগ হবে ‘শেষ বিকল্প’। গত ২৬ জুলাই নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী।

আইভরি কোস্টের প্রেসিডেন্ট বলেন, ৮৫০ থেকে ১ হাজার ১০০ সেনার একটি ব্যাটালিয়ন পাঠাবে আইভরি কোস্ট। নাইজেরিয়া ও বেনিন থেকেও সেনা মোতায়েন করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত