ফিলিস্তিনে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ দিল সৌদি আরব। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদি গত শনিবার জর্ডানে অনাবাসী দূত হিসেবে রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরির পরিচয়পত্রের একটি অনুলিপি হাতে পেয়েছেন। আল-খালিদি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা দুই দেশ ও দুই ভ্রাতৃপ্রতিম জনগণের মধ্যকার শক্তিশালী সম্পর্ক আরও জোরদার করতে অবদান রাখবে।’ ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে সৌদি আরবও। রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি চ্যানেল আল-এখবারিয়ায় সম্প্রচারিত ভিডিওতে বলা হয়, এই পদক্ষেপ ‘ফিলিস্তিন রাষ্ট্রের ভাইদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আকাক্সক্ষার প্রতিফলন।
×
