একনজরে আজকের দেশ রূপান্তর (১৫ আগস্ট, ২০২৩)

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১০:১৮ এএম

মৃত্যুর শীতল বৃষ্টির ফোঁটা ঝরে পড়ে

মহাবিস্ফোরণে মহাবিশ্বের মহাকাশের সমস্ত গ্রহ-নক্ষত্র জ্বলেপুড়ে ছাই হয়ে গেলে ঘন ঘোর অন্ধকার নামে। এ সৃষ্টিকাল নয় যে আলোর কণা থেকে অগ্নিময় মহাসূর্যের জন্ম হবে। অন্ধকারের কাল। সেই নিকষ অন্ধকার আসমানের অদৃশ্য সিঁড়িতে পা ফেলে ইবলিশ নেমে আসে দুনিয়ার মাটিতে। মানুষ ছিল নিদ্রাকাতর। মহাঘুম তাদের নিস্তব্ধতার দুনিয়ার কবর গুহায় লুকিয়ে রাখে। জেগে থাকলেই ওরা কেউ না কেউ দেখতে পেত একটি অতিকায় কালো মূর্তির অদৃশ্য মাথায় আগুনের ফুলকির মতো দুটো চোখের মণি জ্বালিয়ে কে যেন আকাশ পথে দুনিয়ায় নেমে এসেছে। কখনো? সময় কালের সীমানা কী? এ প্রশ্নে ছত্রখান হয়ে জাগ্রতরা অনুমান করতে পারত মাসটির নাম আগস্ট। খোদার সৃষ্টি এই দুনিয়ার একমাত্র মহাদুর্যোগের মাস। ইবলিশ কর্তৃক মানবের জবরদখলের পাপ-পঙ্কিল মাস। খোদার অভিশপ্ত মাস।
বিস্তারিত পড়তে ক্লিক করুন...


রক্তঋণ কোনোদিন শোধ হয় না

সুদীর্ঘ আড়াই হাজার বছরের ইতিহাসে, বাঙালিকে নিজস্ব একটি পরিচয় দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের ‘বাংলাদেশ’ তারই রক্তধোয়া। কী ভয়ংকর কৃতঘœ আমরা! তাকে বাঁচিয়ে রাখতে পারিনি। নির্মমভাবে সপরিবারে হত্যা করেছি! কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচেছিলেন, দুই কন্যা। ইতিহাসের চক্রব্যূহে তারই কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের আমলে খুনিচক্রের অধিকাংশকেই দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে, মৃত্যুদন্ড প্রদান করা হয়েছে। তাদের অনেককে ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা হয়েছে মৃত্যুদন্ড। যারা বেঁচে আছেন, তারা দেশের বাইরে। অনেকটাই লোকচক্ষুর আড়ালে, মৃত্যুদ-ের পরোয়ানা মাথায় নিয়ে অস্থির সময় কাটছে তাদের। বিভিন্ন দেশের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি না থাকার কারণে, দেশে ফিরিয়ে আনা সম্ভবও হচ্ছে না খুনিদের। আবার কোনো কোনো দেশে মৃত্যুদ-ের নিয়ম থাকলেও, ‘ফাঁসি’ সমর্থন না করার কারণে ফিরিয়ে আনা যাচ্ছে না।
বিস্তারিত পড়তে ক্লিক করুন...


ভোলাতে চেয়েও যায়নি ভোলানো

একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখে ১৯৪৮ সালে ছাত্রলীগ, ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার খোকা। বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, ’৬৯-এর গণ-অভ্যুত্থান ও একাত্তরের সশস্ত্র মুক্তিযুদ্ধ। নিজের একটি ভূখণ্ড, বিশ্ব মানচিত্রে খচিত একটি দেশ; বাংলাদেশ বিনির্মাণে কত কিছুই না তার করা। শুধু করাই নয়, পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালির আজন্মলালিত স্বপ্ন-স্বাধীনতাও এনে দিয়েছেন। কিন্তু সেই স্বাধীন দেশে তার থাকা হলো কই!
বিস্তারিত পড়তে ক্লিক করুন...


‘উই মিসড মুজিব এক্সপ্রেস’
আজও আফসোস পাকিস্তানিদের

ড্যান ব্রাউনের ‘দ্য ভিঞ্চি কোড’ উপন্যাস যেভাবে প্রতীক ও সংকেত অনুসরণ করে ইতিহাসের সত্যের কাছে পৌঁছে যায়; ঠিক তেমনি একটি ভ্রমণ ছিল যেন পাকিস্তানে ‘দ্য মুজিব কোডে’র প্রতীক ও সংকেত মিলিয়ে মিলিয়ে সত্যান্বেষণের এক ভ্রমণ। যে পাকিস্তানের সরকারি মিডিয়ার মুজিববিরোধী প্রচারণা চালিয়ে সত্যকে ঢেকে ফেলার চেষ্টা করা হয়েছিল, পাকিস্তানের ইতিহাসের প্রথম ব্যক্তিটি মুজিব, যিনি ১৯৭০ সালের নির্বাচনে জিতেছিলেন; অথচ তাকে দেশটির শাসনকাজ পরিচালনার দায়িত্ব না দিয়ে গ্রেপ্তার করেছিল ফ্যাসিস্ট ইয়াহিয়ার সেনাদল। ইয়াহিয়াকে প্ররোচিত করেছিল, মুজিবের কাছে ভোটে যাওয়া রাজনীতিক ভুট্টো।
বিস্তারিত পড়তে ক্লিক করুন...


যুদ্ধপরাধে দণ্ডপ্রাপ্ত সাঈদী মারা গেছেন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী (৮৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাঈদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
বিস্তারিত পড়তে ক্লিক করুন...


সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাজ্য

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছে, যুক্তরাজ্য চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি কথা বলেন। বৈঠকের পর সংবাদ সম্মেলনে কুককে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন,‘বাংলাদেশের সার্বিক উন্নয়নে বিশেষ করে নারী শিক্ষার প্রচেষ্টায় যুক্তরাজ্য সহযোগিতা অব্যাহত রাখবে।’

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবাসনের ওপর জোর দিয়ে বলেছেন, যত তাড়াতাড়ি রোহিঙ্গা প্রত্যাবাসন হবে ততই বাংলাদেশের জন্য মঙ্গল। তিনি আশা করেন, “রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যথাযথ মনোযোগ মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনকে ত্বরান্বিত করবে”। খবর বাসস।

বিস্তারিত পড়তে ক্লিক করুন...


মোট সংখ্যায় ঢাকার বাইরে প্রথম সর্বোচ্চ রোগীর রেকর্ড

এতদিন ডেঙ্গু মূলত ঢাকাকেন্দ্রিক ছিল। রোগটির গত ২২ বছরের ইতিহাসে ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ছিল ৪৯ শতাংশ, সর্বোচ্চ আক্রান্তের বছর ২০১৯ সালে। এরপর থেকেই ধীরে ধীরে ঢাকার বাইরে রোগী বাড়তে থাকে। কিন্তু তা ৩৭ শতাংশ অতিক্রম করেনি। সর্বশেষ গত বছরও মোট রোগীর ৩৭ শতাংশ ছিল ঢাকার বাইরের।

বিস্তারিত পড়তে ক্লিক করুন...


বাউল সাধকের শোকের সুর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের প্রতিটি দিক বাংলাদেশের লোকায়ত পরিম-লের সাধক কবিরা শ্রদ্ধার সঙ্গে কবিতা, গান, পুঁথি, নাট্যপালা প্রভৃতি আঙ্গিকে রচনা করেছেন। এমনকি এদেশের সাধক কবিরা ১৯৭৫ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে শহীদ হওয়ার মর্মান্তিক ঘটনার প্রতিবাদে অগ্রণী ভূমিকা পালন করেন। সম্প্রতি সেই ইতিহাস রচিত হয়েছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত সাধক কবিদের রচনায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি গ্রন্থে।

বিস্তারিত পড়তে ক্লিক করুন...


সহচরের শোকের খাতায় বঙ্গবন্ধু

অনেকেই আমাকে বঙ্গবন্ধুর সহচর বলে কথা বলতে আসেন। প্রকৃতপক্ষে আমি উনার সাহচর্যে এসেছি, ওনার সঙ্গে রাজনীতি করেছি। এখন আমার বয়স ৮৫ বছর। ওই সময়ের বেশিরভাগ মানুষই এখন আর নেই। এ কথা মিথ্যে নয় যে এই মহান নেতার সঙ্গে আমার অনেক স্মৃতি...। আর সব স্মৃতি গিয়ে ঠেকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে। বঙ্গবন্ধুকে হারানোর শোক কমে এলেও ভার কমেনি আজও। অনেক কথাই মনে পড়ে।

বিস্তারিত পড়তে ক্লিক করুন...


বুলেটের মুখে লেখা কবিতায়...

পঁচাত্তরের ১৫ আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় স্তব্ধ হয়ে যায় গোটা জাতি; শুরু হয় দেশের উল্টো যাত্রা– ষড়যন্ত্রকারী, একাত্তরের পরাজিত শক্তি ও ঘাতকদের আস্ফালন। হত্যা, নির্যাতন, গুম-খুনের আতঙ্কিত জনপদে শুরু হয় সামরিক শাসন। সে সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে কবি নির্মলেন্দু গুণ বলেছিলেন, ‘সে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি– বঙ্গবন্ধুর সমর্থক, আওয়ামী লীগের নেতাকর্মী, প্রগতিশীল রাজনীতিবিদদের ওপর নেমে আসে অত্যাচার-নির্যাতনের খড়গ। শোক প্রকাশের ভাষাকে বন্দুকের নলের নিচে স্তব্ধ করে রাখা হয়েছে! কেউ কথা বলতে পারছে না! বঙ্গবন্ধু তখন দেশে নির্বাসিত নাম– তিনি নিষিদ্ধ– তার নাম উ”চিারণ করা যায় না!’ বঙ্গবন্ধুকে হত্যা করার পর শাসকগোষ্ঠী সচেতনভাবে সমকালীন শিল্পসাহিত্য থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে চেয়েছিল। ফলে এ সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে জীবন বাজি রেখে কবিতা লিখেছিলেন বাংলাদেশের কবিরা।

বিস্তারিত পড়তে ক্লিক করুন...

×
সর্বশেষ সর্বাধিক পঠিত