রাজধানীর তেজগাঁও ডিমের আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে আজ বুধবার সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয়। একইসময় রাজধানীর কাপ্তান বাজারেও চলছে অভিযান।
জানা গেছে, রাজধানীতে ডিমের অস্বাভাবিক দামের লাগাম টানতে ৬টি টিম একযোগে অভিযানে নেমেছে। এ সময় একাধিক ডিমের দোকানে জরিমানা করা হয়েছে।
