বগুড়ায় জামায়াত শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বিকেলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, সর্বশেষ গতকাল দুপুরে সদর থানায় দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন সদর উপজেলার গোকুল ইউনিয়নের উত্তরপাড়ার আব্দুর রহিম (৪৩) ও সদরের শেখেরকোলা ইউনিয়নের দক্ষিণপাড়ার আমিনুল ইসলাম (৪৫)।
এর আগে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, বগুড়া পশ্চিম জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বগুড়া শহর জামায়াত নেতা আসলাম হোসেন বিপু, হামিদুল হক তোতা, শিবির নেতা মিকাঈল ইসলাম, মো. মাজহারুল; দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমির মনছুর রহমান, জামায়াত নেতা মাওলানা ওমর আলী, ফাসিরুল ইসলাম, ফরিদ উদ্দিন, মো. মুছা, আমিমুর রহমান; কাহালু উপজেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল হামিদ, আতাউর রহমান, শাহিনুর রহমান, নন্দীগ্রামের রাকিব হোসেন।
