বিমানে বসেই সৌদি আরবের ভক্তদের ‘হ্যালো’ বলেছেন নেইমার। তার কিছুক্ষণ পরই অবতরণ করেছেন দেশটির রাজধানী রিয়াদে। ব্রাজিলিয়ান তারকাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছিলেন সৌদি যুবরাজ যুবরাজ আলওয়ালিদ বিন তালাল।
যুবরাজ ছাড়াও নেইমারকে অভ্যর্থনা জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা। ৩১ বছর বয়সী এই তারকা ৩২০ মিলিয়ন ইউরো চুক্তিতে দুই বছরের জন্য নাম লিখিয়েছেন আরবের ক্লাবটিতে। আজ প্রথমবার ভিডিও দিয়ে সমর্থকদের জানিয়েছেন হ্যালো বলেছেন পিএসজির সাবেক তারকা। সেই ভিডিওতে দেখা গেছে আল হিলালের চেয়ারম্যান ফাহাদ বিন সাদ বিন নাফালের সঙ্গে বসে আছেন।

পরে বিমানবন্দরে যুবরাজের সঙ্গে দেখা হতেই তিনি নেইমার ‘আমার বন্ধু’ বলে সম্বোধন করেছেন।
আল হিলালের জার্সিতে নেইমারকে ২০২৫ সাল পর্যন্ত দেখা যাবে। টুইটারে ক্লাবটির আরেক ভিডিওতে নেইমার বলেছেন, ‘আমি এখন সৌদি আরবে, আমি হিলালি।’
