সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এ. জেড. এম শফিউদ্দিন (শামীম) ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ১৬ আগস্ট ব্যাংকের ১৬৯তম পর্ষদ সভায় তিনি সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হন। এ. জেড. এম শফিউদ্দিন (শামীম) কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন। কুমিল্লা জিলা স্কুল থেকে মাধ্যমিক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ^বিদ্যালয় থেকে মার্কেটিং-এ স্নাতক ও স্নাতকোত্তর (প্রথম শ্রেণি) এবং যুক্তরাজ্যের ওয়েস্ট স্কটল্যান্ড বিশ^বিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
শামীম শিক্ষাজীবন শেষে পারিবারিক ব্যবসার সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার হাতে প্রতিষ্ঠিত হয় এসকিউ গ্রুপ। এ গ্রুপের মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করেন ২৩টি শিল্প কারখানা। এসব কারখানায় ছয় হাজারের অধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। বিজ্ঞপ্তি
