মাদারীপুরে ছেলের দায়ের কোপে জলিল বয়রা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২১ আগস্ট) সকালে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জলিল মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামের জলিল বয়রার ছেলে ইউসুফ দীর্ঘদিন থেকেই মাদকাসক্ত ছিলেন। তার মানসিক সমস্যার কারণে দীর্ঘদিন থাকে শেকল দিয়ে আটকে রাখা হতো। সোমবার সকালে হঠাৎ করেই উত্তেজিত হয়ে ইউসুফ তার বাবাকে আঘাত করে।
পরে স্থানীয় উদ্ধার করে জলিলকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাওলিন আফরোজ তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাওলীন আফরোজ জানান, গুরুতর আহত অবস্থায় করে থাকে অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়ার পরে সে মৃত্যুবরণ করে।
প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ শেখ শাহাবুদ্দিন শেখ জানান, মিয়ারচর পুকুরপাড় স্কুলের পাশে তাকে কুপিয়ে গুরুতর জখন করে। তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই সে মারা যায়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
