সিনসিনাটি মাস্টার্সের ফাইনাল। তবু যেন মনে হচ্ছিল এটা কোনো গ্র্যান্ড স্ল্যাম। আর লড়াইয়ে যখন নোভাক জকোভিচের প্রতিপক্ষ কার্লোস আলকারাজ। উইম্বেলডনে সার্বিয়ান তারকাকে হারিয়ে জিতেছিলেন স্প্যানিশ। সেই হারের ক্ষত এখনও যে শুকায়নি, সেটা ৩ ঘণ্টা ৪৪ মিনিটের লড়াইয়েই বোঝা গেল।
শেষ পর্যন্ত ৫-৭, ৭-৬ (৯/৭), ৭-৬ (৭/৪) গেমে আলকারাজকে হারিয়ে মধুর প্রতিশোধ নেন জকোভিচ। তাতে যেন তার উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা। আর তাই তো তিনি মাত্রাতিরিক্ত উন্মাদনায় নিজের জার্সিটাই ছিড়ে ফেললেন। যা দেখে মনে পড়ে যায় হাল্ক হোগানের কথা।
১৯৮০ সালের দিকে ওয়ার্ল্ড রেসলার ছিলেন হোগান। যিনি চ্যাম্পিয়ন হলেই এভাবে নিজের পড়নের টি-শার্ট ছিড়ে ফেলতেন। জকোভিচ সেই উদযাপনটাই করেছিলেন যুক্তরাষ্ট্রের সিনসিনাটির ফাইনালের কোর্টে।
