বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১২:৪৫ এএম

জামালপুরের বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে উপজেলা আওয়ামী লীগ।

গত রবিবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

ওই চিঠি সূত্রে জানা যায়, বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগ ১৬ আগস্ট উপজেলা আওয়ামী লীগকে অবহিত না করে বিতর্কিত একটি অনুষ্ঠানের আয়োজন করে দলের মধ্যে বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টির অপচেষ্টা করেছে। সেই অনুষ্ঠান স্থগিত করার জন্য উপজেলা আওয়ামী লীগ নির্দেশনা দেওয়া সত্ত্বেও তা পরিচালনা করা সংগঠনের ঊর্ধ্বতন শাখার নেতৃত্বের নির্দেশনার অবজ্ঞার চেষ্টা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত