যুগান্তরের সাংবাদিক হাবিবুর রহমান আর নেই

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০২:০৫ এএম

দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। অসুস্থ অবস্থায় গতকাল মঙ্গলবার রাজধানীরর মিরপুরের হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্ত্রী জানান, বিকেল ৪টার দিকে মিরপুরের বাসায় হার্ট অ্যাটাক হয় হাবিবুর রহমানের। সঙ্গে সঙ্গে তাকে মিরপুর হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

সিনিয়র রিপোর্টার হাবিব যুগান্তর পত্রিকার বিএনপি বিটের সংবাদ কভার করতেন। তার মৃত্যুর খবর পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান। এ ছাড়া বিএনপির সিনিয়র নেতারা তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত