ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) উপ-উপাচার্য হিসেবে আগামী চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান। অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান ১৯৯৩ সালে কানাডার ম্যানিটোবা ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্টাল সাইকোলজিতে তার পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০১০-১২ সালে প্রিন্সেস মেরিনা হাসপাতালে, গ্যাবোর্ন, বতসোয়ানার ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন।
তিনি একজন গবেষক, লেখক, ক্লিনিক্যাল অনুশীলনকারী, গবেষণা সুপারভাইজার, ক্লিনিক্যাল সুপারভাইজার এবং পরামর্শক হিসেবে তার ভূমিকা অব্যাহত রেখেছেন। বিজ্ঞপ্তি
