সঞ্চয়পত্রের মুনাফার ওপর কর অব্যাহতি এনবিআরের

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০২:১৭ এএম

সঞ্চয়পত্রের মুনাফাসহ তিন খাতের আয়ের ওপর কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বুধবার এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক এসআরও জারির মাধ্যমে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্য দুই কর অব্যাহতি খাতের মধ্যে রয়েছে মধ্যে রয়েছে সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত থেকে পাওয়া মুনাফা ও রপ্তানির বিপরীতে পাওয়া নগদ ভর্তুকি।

এনবিআরের ওই এসআরওতে বলা হয়েছে, এ তিন উৎস থেকে অর্জিত আয়ের বিপরীতে উৎসে কেটে নেওয়া করের পরিমাণকে চূড়ান্ত করদায় হিসেবে নির্ধারণ করা হবে এবং উৎস থেকে অর্জিত আয়ের বিপরীতে অতিরিক্ত কোনো কর পরিশোধ করতে হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত