মুন্সীগঞ্জে ইসি রাশেদা

অংশগ্রহণমূলক নির্বাচনের পথেই হাঁটছে কমিশন

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৩:০৬ এএম

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পথেই হাটছে কমিশন। প্রয়োজন হলে নির্বাচনকালীন প্রশাসনেও রদবদল আনা হবে। তৃণমূল পর্যায়ে যেখানে যোগাযোগ চ্যালেঞ্জের, সেই ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তাসহ ভোটবাক্স আগেই পাঠানো হবে।’

গতকাল বুধবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরে তিনি সেখানে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় আয়োজিত জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।  নির্বাচন কমিশনার রাশেদা বলেন, ‘প্রবাসীদের অর্থাৎ যারা বিদেশে অবস্থান করছেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত