ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও জার্মান দূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ছাড়ার নির্দেশ জান্তার

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০১:৩৯ পিএম

পূর্ব আফ্রিকার দেশ নাইজারে নিযুক্ত ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও জার্মান রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে সামরিক জান্তা।

ফ্রান্সের রাষ্ট্রদূতের কথা এক প্রতিবেদনে জানায় আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ফ্রান্সের দূত সালভিন ইত্তেকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ছাড়ার নির্দেশ দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “সালভিনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানানে হয়েছিল। কিন্তু তিনি এতে যোগ দিতে অস্বীকার করার প্রতিক্রিয়ায় তাকে নাইজার থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে নাইজেরিয়ান অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দেয়া হয়েছে”

অন্যদিকে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদলু এজেন্সি জানায়, জার্মান রাষ্ট্রদূত অলিভিয়ার শ্নাকেনবার্গকেও ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সামরিক জান্তা। নাইজারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আমন্ত্রণে যোগ দিতে অস্বীকার করায় এবং নাইজারের স্বার্থের বিপরীতে জার্মান সরকারের অন্যান্য পদক্ষেপের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।

আনাদলু এজেন্সি আরও জানায়, নাইজারের সামরিক বাহিনী নতুন মার্কিন রাষ্ট্রদূতকেও চলে যাওয়ার জন্য ৪৮ ঘন্টা সময় দিয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত ক্যাথলিন ফিটজগিবনস, গত সপ্তাহে নাইজারের রাজধানী নিয়ামি এসেছিলেন, তার বিরুদ্ধেও একই নাইজারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার যোগদান না করার অভিযোগ আনা হয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত ক্যাথলিন একটি কূটনৈতিক মিশনের নেতৃত্ব দিতে এবং রাজনৈতিক সংকট সমাধানে সহায়তা করতে গত সপ্তাহেই নাইজারে এসেছিলেন বলে জানায় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

এ ছাড়া আলাদা আরেক বিবৃতিতে নাইজেরিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ উসমানকেও একই অভিযোগে নাইজার ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সামরিক জান্তা।

গত ২৬ জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে প্রেসিডেন্ট প্যালেসে অবরুদ্ধ করে রক্তপাতহীন অভ্যুত্থান ঘটায় প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা। পূর্ব আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোওয়াস হুমকি দিয়েছে— যদি বাজোয়ামের হাতে ক্ষমতা ফিরিয়ে না দেওয়া হয় তাহলে তারা সামরিক অভিযান চালাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত