নাচ-গানে মত্ত আ.লীগ নেতাকে পুলিশে দিলেন এলাকাবাসী

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১১:৪১ পিএম

গভীর রাতে উচ্চশব্দে গান বাজিয়ে দুই নারীর অশ্লীল নাচ উপভোগে মাতোয়ারা এক আওয়ামী লীগ নেতাকে পুলিশ ডেকে ধরিয়ে দিয়েছেন এলাকাবাসী। রফিকুল ইসলাম (৪০) নামের ওই নেতা নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এলাকাবাসী জানান, চাপানী বাজারে রফিকুল ইসলামের গুদাম রয়েছে। সেখানে তিনি গত শুক্রবার মধ্যরাতে এলাকার পল্লীচিকিৎসক প্রদীপ কুমারসহ বহিরাগত গত দুই নারীকে নিয়ে আসেন। এরপর সাউন্ডবক্সে উচ্চশব্দে গানের সঙ্গে ওই দুই নারীর অশ্লীল নাচ উপভোগ করছিলেন তারা। এতে আশপাশের বাসিন্দাদের ঘুমের ব্যাঘাত হলে এলাকাবাসী বিষয়টি ডিমলা থানাকে জানিয়ে গুদামটি ঘেরাও করে রাখেন। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নেয়। এলাকাবাসীর অভিযোগ ওই নেতার অত্যাচারে তারা অতিষ্ট হয়ে উঠেছিলেন।

গতকাল শনিবার ডিমলা থানার ওসি লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, এলাকাবাসীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গণ-আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, এক পল্লীচিকিৎসক ও দুই নারীকে আটক করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত