আজ কোথায় কী হচ্ছে, কী হবে (মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩)

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১০:৩৮ এএম

আজ মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩, ১৪ ভাদ্র ১৪৩০, ১২ সফর ১৪৪৫। বিশ্ববাসীর মধ্যে পরমাণু অস্ত্র বিরোধী সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে ২৯ আগস্টকে পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। ২০০৯ সালের ২ ডিসেম্বর রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার ৬৪তম অধিবেশনে ২৯ আগস্ট দিনটিকে পারমাণবিক পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়।


আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

বন্ধ থাকবে যেসব মার্কেট

বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউমার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চাড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিংমল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র‌্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্চিড প্লাজা।


স্মরণ

জন্ম: বিংশ শতাব্দির সাড়া জাগানো সংগীত তারকা ‘দ্য কিং অফ পপ’ মাইকেল জ্যাকসনের জন্মদিন আজ। তাকে পপসংগীতের রাজা হিসেবে আখ্যায়িত করা হয়। সংক্ষেপে তাকে এমজে নামে অভিহিত করা হয়। সংগীত, নৃত্য এবং ফ্যাশন জগৎসহ ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে চার দশকেরও অধিককাল ধরে সাংস্কৃতিক অঙ্গনে তিনি বৈশ্বিক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়েছিলেন। ১৯৫৮ সালের এই দিনে জন্ম নেন এমজে।

মৃত্যু: আজকের এই দিনে মারা যান ভারতীয় বাঙালি লেখক বুদ্ধদেব গুহ। তিনি মূলত বন, অরণ্য এবং প্রকৃতি বিষয়ক লেখার জন্য পরিচিত। তার স্ত্রী প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত গায়িকা ঋতু গুহ। বহু বিচিত্রতায় ভরপুর এবং অভিজ্ঞতাময় তার জীবন। ইংল্যান্ড, ইউরোপের প্রায় সমস্ত দেশ, কানাডা, আমেরিকা, হাওয়াই, জাপান, থাইল্যান্ড ও পূর্বআফ্রিকা ভ্রমণ করেছেন তিনি। পূর্বভারতের বন-জঙ্গল, পশুপাখি ও বনের মানুষের সঙ্গেও তার সুদীর্ঘকালের নিবিড় ও অন্তরংগ পরিচয়।


কোন হলে কোন সিনেমা

স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা: বারবি, ব্লু বিটেল, কিসিকা ভাই কিসিকা জান, এমআর-৯, মেগ২: দ্যা ট্রেঞ্চ, মিশন ইম্পসিবল - ডেড রকেনিং পার্ট ওয়ান, ওপেনহেইমার, প্রিয়তমা, ১৯৭১ সেই সব দিন।

স্টার সিনেপ্লেক্স সিমান্ত সম্ভার: ব্লু বিটেল, কিসিকা ভাই কিসিকা জান, এমআর-৯ ডু অর ডাই, প্রিয়তমা এবং মেগ২: দ্যা ট্রেঞ্চ।

স্টার সিনেপ্লেক্স এসকেএস টাওয়ার: বারবি, ব্লু বিটেল, কিসিকা ভাই কিসিকা জান, এমআর-৯, মেগ২: দ্যা ট্রেঞ্চ, প্রিয়তমা, মিশন ইম্পসিবল - ডেড রকেনিং পার্ট ওয়ান এবং ওপেনহেইমার।

স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার: ব্লু বিটেল, কিসিকা ভাই কিসিকা জান, এমআর-৯, মেগ২: দ্যা ট্রেঞ্চ, মিশন ইম্পসিবল - ডেড রকেনিং পার্ট ওয়ান এবং প্রিয়তমা।

স্টার সিনেপ্লেক্স বিজয় সরণি: এখানে চলছে মিশন ইম্পসিবল - ডেড রকেনিং পার্ট ওয়ান, ব্লু বিটেল এবং
এমআর-৯।

স্টার সিনেপ্লেক্স বালি আর্কেড (চট্টগ্রাম): ব্লু বিটেল, কিসিকা ভাই কিসিকা জান এবং এমআর-৯: ডু অর ডাই, মেগ২: দ্যা ট্রেঞ্চ এবং প্রিয়তমা।

স্টার সিনেপ্লেক্স (রাজশাহী): ব্লু বিটেল, এমআর-৯: ডু অর ডাই এবং মিশন ইম্পসিবল - ডেড রকেনিং পার্ট ওয়ান।

ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক): ব্লকবাস্টার সিনেমা হলে চলছে— ১৯৭১ সেই সব দিন, বারবি, মিশন ইমপসিবল ডেড রেকনিং, প্রহেলিকা, প্রিয়তমা, সুড়ঙ্গ, এমআর-৯: ডু অর ডাই, ব্লু বিটেল, কিসিকা ভাই কিসিকা জান।


টিভিতে আজকের খেলা

ডুরান্ড কাপ: সেমিফাইনাল

নর্থইস্ট-ইস্ট বেঙ্গল
বিকেল ৪-৩০ মি., সনি টেন ২

ইউএস ওপেন

১ম রাউন্ড
রাত ৯টা ও রাত ৩টা, সনি টেন ২ ও ৫

সৌদি প্রো লিগ

আল নাসর-আল শাবাব
রাত ১২টা, সনি টেন ১

চ্যাম্পিয়নস লিগ: প্লে-অফ

গালাতাসারাই-মোল্ডে
রাত ১টা, সনি টেন ২


আজকের নামাজের সময়সূচি

ফজর- ৪:২২ মিনিট

জোহর - ১২:০২ মিনিট

আসর- ৪:৩১ মিনিট

মাগরিব- ৬:২২ মিনিট

ইশা- ৭:৩৭ মিনিট

আগামীকাল ফজর- ৪:২২ মিনিট

আজ সূর্যাস্ত- ৬:১৮ মিনিট

আজ সূর্যোদয়- ৫:৩৯ মিনিট


ইতিহাসের এই দিনে

১৯৪৯ সালের ২৯ আগস্ট প্রথম পারমানবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায় সোভিয়েত রাশিয়া। এটি ছিল আরডিএস-১ নামের একটি প্লুটোনিয়াম বোমা। এর মাধ্যমে দেশটি বিশ্বের দ্বিতীয় পরমাণু শক্তিধর দেশে পরিণত হয়। রডিএস-১ ছিল জাপানের নাগাসাকি শহরের ওপরে ফেলা ফ্যাটম্যান বোমার রেপ্লিকা। যেই ম্যানহাটান প্রোজেক্ট থেকে যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা তৈরি করে সেখান থেকেই গুপ্তচরের মাধ্যমে এই বোমার নকশা চলে যায় সোভিয়েত ইউনিয়নের হাতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত