এবার এআই প্রযুক্তি (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) মাধ্যমে ফিরে এলেন মহানায়ক উত্তম কুমার!সোশ্যালে এই নায়কের একটি স্থিরচিত্র ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ভাইরাল।
ছবিতে একদম স্টাইলিশ ও অসাধারণ লুকে দেখা গেছে উত্তম কুমারকে। মুহূর্তেই ছবিটি লুফে নেন ভক্তরা। শেয়ার করছেন নিজেদের প্রোফাইলে।
ছবিটির পেছনের কারিগর রাজীব জাহান ফেরদৌস নামের এক ব্যক্তি। এর আগে তিনি দেশের জনপ্রিয় বহু তারকাদের ছবি বানানিয়েছিলেন এই প্রযুক্তির মাধ্যমে।
কিছুদিন আগে তিনি একই প্রযুক্তির মাধ্যমে প্রয়াত নায়ক সালমান শাহের একটি ছবি বানিয়েছিলেন। সে ছবিটি নিয়েও সোশ্যালে বেশ চর্চা হয়।