ডেঙ্গুতে ৭ মৃত্যুর দিনে সর্বোচ্চ ভর্তি ২৩৬৭

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৩:০৯ এএম

গত ১৬ দিনের মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৩৬৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত)। এর আগে এর চেয়ে বেশি রোগী ভর্তির রেকর্ড ছিল গত ১৪ আগস্ট ২ হাজার ৪৮০ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় এ মাসের সর্বনিম্ন ৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে এর চেয়ে কম মৃত্যু হয়েছিল ৪ জনের গত ৩১ জুলাই।

নতুন রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯৯ জন ও ঢাকার বাইরে ১ হাজার ৪৬৮ জন। যে ৭ জন মারা গেছে, তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে ঢাকায় ও ঢাকার বাইরে দুজনের। এ নিয়ে এখন পর্যন্ত এ বছর ডেঙ্গুতে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ২১ হাজার ৫০০ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৫২ হাজার ৮১৬ জন ও ঢাকার বাইরে ৫৯ হাজার ৬৬২ জন।

এখন পর্যন্ত মোট মারা গেছে ৫৭৬ জন। তাদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৪২২ জনের ও ঢাকার বাইরে ১৫৪ জনের। ঢাকায় মৃত্যুহার শূন্য দশমিক ৭ শতাংশ ও ঢাকার বাইরে শূন্য দশমিক ২ শতাংশ। মোট মৃত্যুহার শূন্য দশমিক ৫ শতাংশ।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৮ হাজার ৪৪৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছে ৩ হাজার ৯০৮ জন ও ঢাকার বাইরে ৪ হাজার ৫৩৮ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত