মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। মূলত জাতিসংঘবিরোধী হিংসাত্মক এ বিক্ষোভে দেশটির সেনাবাহিনী কঠোরভাবে দমন করা শুরু করলে বিপুলসংখ্যক প্রাণহানির এ ঘটনা ঘটে। দেশটির পূর্বাঞ্চলীয় শহর গোমায় সহিংস বিক্ষোভ ও এর জেরে সেনাবাহিনীর শক্তিপ্রয়োগে প্রাণহানির এ ঘটনা ঘটে বলে গতকাল শুক্রবার এক প্রতিবেদনে জানায় বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, গত বুধবার গোমায় জাতিসংঘ শান্তি মিশনবিরোধী সহিংস বিক্ষোভে সেনাবাহিনীর কঠোর দমনপীড়নে ৪৩ জন নিহত এবং আরও ৫৬ জন আহত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে। রয়টার্স বলছে, বিক্ষোভের সময় একজন পুলিশ সদস্যের ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কঙ্গোলিজ সেনারা কঠোর দমন অভিযানে নামে।
×
